বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

বইমেলা স্কেচ

বছর ঘুরে বই মেলা আসলে একটা অন্যরকম অনুভুতি আসে। স্টল পাওয়া না পাওয়ার টেনশন, নতুন বই এর ঘ্রান, মেলা, মানুষ, ধুলোবালি, ঘুরা ঘুরি, জিলাপির দোকান, চা এর আড্ডা, শাহেদ চত্বর-সব মিলিয়ে জম জমাট একটা মাস দেখতে দেখতে কেটে যায়।

এবারের মেলায় করা স্কেচ নিয়ে প্রজেক্ট-বইমেলা-আড্ডা, বই, স্কেচ।














রবিবার, ১ মার্চ, ২০১৫

স্টাডি

 
 কালার প্র্যাক্টিস-খাতায় পেন ড্রয়িং স্ক্যান করে গ্রাডিয়েন্ট কালারিং করলাম। 

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৫

খাতা থেকে































২০১৫ শুরু করেছিলাম নিজের একটা প্রজেক্ট নিয়ে খাতা থেকে নাম দিয়ে। বিভিন্ন রেফারেন্স ছবির ডিপো থেকে কিছু ছবি বাছাই করে ভাবছিলাম আঁকব। এই আঁকব আঁকব করে নিজের জন্য আর আঁকা হয় না। তাই এবার বছর শুরুতে নিজেকে রেগুলেট করার জন্য একটা ৩০ দিনের চ্যালেঞ্জ প্রজেক্ট করে দেখলাম। অধিকাংশ ছবি গুলাই পেন্সিলে এঁকে স্ক্যান করে ফটোশপে কালার করা। পেন্সিলে খাতা কলমের উপরেও ভালবাসা নতুন করে ফিরে পেলাম!

রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫

নতুন কমিক

নতুন কমিকের কাজ চলছে এবং আবার ও প্রসেস নিয়ে এক্সপেরিমেন্ট। এবার যেভাবে কাজ করছি তা হল থাম্বনেইল কাগজে করে স্ক্যান, ম্যাংগা তে নিয়ে সেটা একটু ঘষা মাজা করে অপাসিটি কমায় প্রিন্ট, (বাসায় প্রিন্টার না থাকায় মোড়ের দোকানে দৌড়াদৌড়ি-এটাও প্রসেসের অংশ) তারপর সেই প্রিন্টের উপরে পেন্সিলিং এবং আবার স্ক্যান করে ইংকিং ডিজিটালে। ডিজিটালে শুরুতে কেবল লাইন আর্ট করে রাখছি, সলিড ফিল, টেক্সচারিং, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি কাজ পরে করব। তাই গোটা পেজ কেমন হবে এখন বলতে পারছি না। দেখা যাক কি দাঁড়ায়। আপাতত স্টাইল স্যাম্পল হিসাবে প্যানেল রঙ করে দিয়ে রাখলাম।

কমলাপুর-আঁকান্তিস












কমলাপুর স্টেশান স্কেচবুকিং এর জন্য অসাধারন জায়গা। প্রচুর ক্যারেক্টার, প্রচুর ডিজাইন। এক বিকেলে এঁকে শেষ করতে পারিনি-আবার যাব!

সরস্বতি

সরস্বতি দেবী এর ছবি দেখে কম্পোজিশান ব্যাকগ্রাউন্ড আইডিয়া নিয়ে বেশ সময় নিয়ে কাজটা করার চেষ্টা করলাম। ব্যাকগ্রাউন্ড ড্রয়িং এর কিছু জিনিস পরিষ্কার হল।