মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪

জিতু স্ট্রিপ-চলছে!



নানা ঘাত প্রতিঘাত কাহিনী সংকট ফোন মেইল ইত্যাদির মধ্যে দিয়ে জিতু স্ট্রিপ প্রায় ৩-৪ মাস ধরে চলছে গোল্লাছুটে। :) এসেছে কাহিনীতে পরিবর্তন, আঁকায় ভিন্নতা।

ওয়ালপেপার!

সিকে জাকি

নিহীলিন ক্লাব
রিশাদ
মার্ভেল ডিসি ইত্যাদি ইত্যাদি কমিকের বিভিন্ন ওয়ালপেপার আর টেক্সচার এর কাজ কাম দেখে আমাদের ঢাকা কমিকের জন্য এমন কিছু কাজ করতে ইচ্ছা হল! সেই থেকে করা কিছু ওয়ালপেপার টাইপ কাজ।

ক্যারিকেচারঃ ০৬

সেই পাখি ক্যারিকচার

বুয়েটের মূর্ছনার কতিপয় সদস্যের কারিকচার!
ক্যারিকেচারে অনেক দিন ভাটা পড়ে যাচ্ছে। তারমধ্যে করা কিছু খুচরা কাজ!

শনিবার, ৯ আগস্ট, ২০১৪

স্কেচবুকিং-ধানমন্ডি ৩২



অনেক দিন পর আঁকান্তিস থেকে স্কেচবুকিং হল। স্থান ছিল ধানমন্ডি ৩২-অনেকে মিলে অনেকক্ষন আঁকলাম এবং আবার আবিষ্কার করলাম কত মজার একটা কাজ লাইভ স্কেচবুকিং। :)

ফ্যাশান ড্রয়িং

ড্রয়িং, জেশচার, টেক্সচার, কালারিং সব মিলায় এক্সপেরিমেন্ট!

বুধবার, ৯ জুলাই, ২০১৪

ফিগার ড্রয়িং: ০৪

পরীক্ষার ছুটিতে ফিগার ড্রয়িং, জেশচার, এনাটমি ইত্যাদি নিয়ে নতুন করে স্টাডি শুরু করলাম। ইউটিউবে Proko এর চ্যানেলের অসাধারন কিছু ভিডিও, Sycra এর টিউটো, কাজের কিছু ক্রিটিক পোস্ট আর সাথে ব্রিজম্যানের বই। দুর্দান্ত গতিতে এনাটমি, মাসল ইত্যাদি স্টাডি চালিয়ে বুঝলাম আসলে গোড়ায় গলদ। ফর্ম আর জেশচারেই মার খেয়ে যায় ড্রয়িং। অতঃপর মেহেদি ভাই এর শরনাপন্ন হলাম। উন্মাদ অফিসে বসে ইফতার খেতে খেতে মাসলে যাবার আগে যে সিম্পল ফর্মে জিনিসটা বুঝে নেয়া দরকার এই বিষয়টা আবার উপলব্ধি করলাম। ভাইয়া সাজেস্ট করলেন বিল পারসিং এর ব্লগে একটা ঢু মারতে-দেখে তো অবাক আমি! এত সিম্পলে এত সহজে? তাই নতুন ভাবে পেন্সিল ড্রয়িং এ ফর্ম এবং লাইনে বুঝার চেষ্টা করছি ফিগার ড্রয়িং।