শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮

নিজের কমিক-০৩

কমিকের থাম্বনেইল নিয়ে কাজ করে যাচ্ছি-থাম্বনেইল স্টেজেই যতখানি পারা যায় কাজ ফাইনাল টার মত করে ফেলা সুবিধা আমার জন্য। এতে পরে ইংকিং বা টোনিং সেখানে অনেক কুইক শেষ করা যায়।


১২০ পেজের কমিকের ৬০ পেজ থাম্বনেইল শেষ হল। যত কাজটা নিয়ে আগাচ্ছি তত কনফিউশন ক্লান্তি তৈরী হচ্ছে ভেতরে ভেতরে। শেষ মেষ জিনিসটা কতখানি ভাল হবে কে বলতে পারে। নিজের কাছেও এখন মনে হচ্ছে আরো ভাবার সুযোগ ছিল, আরো ভাল করার হয়ত সুযোগ ছিল। তবে এগুলো মাথায় না নিয়ে কাজটা পুরো নামিয়ে ফেলতে হবে। এটাই এই প্রজেক্টের শিক্ষা হতে পারে।

বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

নিজের কমিক-০২






আমার রূপকথার কমিক নিয়ে আরো কিছু আপডেট! কনসেপ্ট আর্ট-ক্যারেক্টার-এনভায়রনমেন্ট ডিজাইন আর থাম্বনেইলস।

শুক্রবার, ৯ মার্চ, ২০১৮

নিজের কমিক

ডিজনি মুভি ছোটবেলা বড়বেলা সব সময়েই আমার অনেক পছন্দের। মুলান, আনাস্টেশিয়া, লায়ন কিং, টারজান এগুলো দেখে বড় হতে হতে অনেক সময়ই মনে হয়েছে আমাদের এমন কিছু যদি থাকত। সেরকম ভাবতে ভাবতেই নিজের মত করে একটা গল্প দাড় করেছিলাম বেশ আগে।  টুকটাক করে স্ক্রিপ্ট ও ভাবা ছিল। পুরো জিনিসটা নিয়ে একটা গ্রাফিক নভেল করার ইচ্ছা কিন্তু নানা অজুহাতে সময় করে উঠতে পারছিলাম না।

নিজের প্রজেক্ট করার সময় অনেক রকম চিন্তা মাথায় আসে। সময়, অর্থ, আদৌ প্রকাশিত হবে কিনা, কোন স্টাইলে করব, আর একটু শিখে নেই-তারপর ভাল ভাবে করা যাবে ইত্যাদি ইত্যাদি। এসব ভাবতে ভাবতে আর কাজটায় হাত ই দেয়া হয় না। পরে এসে রিয়ালাইজেশন হয় এত শত না ভেবে কাজটা শেষ করে ফেললে কাজের ইম্প্রুভমেন্ট হত আর পরের আর একটা কাজ আরো ভাল ভাবে শুরু করা যেতে।

 এবার স্ক্রিপ্ট একদম ফাইনাল করে কাজটা ঠিক ঠাক ভাবে শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। দেখা যাক কত দূর আগাতে পারি। একদম ইনিশিয়াল কিছু পেজের থাম্বনেইল আপলোড করে রাখি ব্লগে।


নারী দিবস কমিক

মাইটি পাঞ্চ স্টুডিও এর ক্যারেক্টার মিস শাবাশ নিয়ে করা প্রথম কমিক নারী দিবস উপলক্ষে। নতুন কিছু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি কমিক। ব্যাকগ্রাউন্ড ডিজাইনে পারসপেকটিভ ডিসটর্ট করে কিছু কাজ রেটরো কমিকে দেখে সেটা অ্যাডপ্ট করার চেষ্টা। কিছু পেজ ডিজাইন ব্লগে দিয়ে রাখছি।





ক্যারিকেচার-২২




ফেসবুকে বাংলাক্যাচার নামে নতুন একটা দারুন গ্রুপ হয়েছে। প্রতি সপ্তাহে একজন সাবজেক্ট নিয়ে ক্যারিকেচারের প্র্যাকটিস। সাপ্তাহিক চ্যালেঞ্জ শেষে ভোটিং করে বিজয়ী নির্বাচন। কাজটা রেগুলারলি হলে দারুন একটা আর্কাইভ হবে বাঙালি সেলিব্রেটি ক্যারিকেচারের। রিসেন্টলি নতুন পেইন্টিং স্টাইলে ক্যারিকেচারের প্র্যাকটিস করছি। সেটা ঝালাই হয়ে যাচ্ছে উইকলি চ্যালেঞ্জের প্র্যাকটিসে।

কিছু আপডেট ব্লগে দিয়ে রাখি।

সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮

বই মেলা-মেলার বই

ফেব্রুয়ারি-বই মেলার মাস। শিল্পী-লেখক-বন্ধু-বান্ধব-ঢাকা কমিক্স-উন্মাদ সব মিলে আড্ডা মারার মাস। অফিস কাজ কাম ইত্যাদির চাপে এবার মেলায় বেশি সময় দিতে পারিনি। তবে বেশ কিছু মজার কাজ করেছি এবারের মেলায়। মেলা জুড়ে আপডেট দিতে না পারলেও শেষ বেলায় লিখে রাখি ব্লগে এবারের কাজগুলো নিয়ে।

০১। হালুম (পার্ল পাবলিকেশান):

সাকিব আল হাসান এর ছোট বেলা নিয়ে কিশোর উপযোগী বই। এই বইটার কাজ শুরু করি গত বছরের অক্টোবরের দিকে। প্রায় ৩৬ টা ইলাস্ট্রেশান এবং কভার সহ সব কাজ শেষ করে ফেব্রুয়ারি একদম শুরু থেকে মেলায় বইটা আছে পার্ল পাবলিকেশানের স্টলে। কাভারের লেটারিং করেছে মাহাতাব রশীদ।

০২।গ্ল-স্টারের দর্জি ( ইকড়ি মিকড়ি) ঃ 

এই বইটার কাজ করে দারুন মজা পেয়েছিলাম। বেশ সময় নিয়ে ধীরে সুস্থেই করতে পেরেছিলাম। বাইকালারে ইলাস্ট্রেশান করার আইডিয়া দিয়েছিলেন প্রকাশক মাহবুব ভাই আর শেষ মেষ কমলা সাদা কালোতে ১২ টা ইলাস্ট্রেশান আর কভারে বইটা দেখে বস যখন বললেন বাহ-বেশ ভালই হয়েছে তখন মনে হল কাজটা বোধ হয় একেবারে খারাপ হয়নি! পুরো বইতে লেটারিং করে দিয়েছে মাহাতাব রশীদ!

০৩। ভাজা মাছের উলটো পিঠের গল্প ( ইকড়ি মিকড়ি) ঃ


এই গল্পটা অনেক আগে কিশোর আলো তে যখন বের হয়েছিল সেই গল্পে ইলাস্ট্রেশান টা আমার করা ছিল। পরে মাহবুব ভাই যখন বললেন এটা আস্ত বই আকারে করা হবে এবং এটায় ইলাস্ট্রেশান নতুন করে করার জন্য তখন ভাবছিলাম জলরং এ বইটা করা যায় কিনা। তবে পরে আর জলরং এ করা হয়নি-ডিজিটালে কালার নিয়ে একটু নতুন ধাচে কাজটা করার চেষ্টা করলাম। ৪ টা ইলাস্ট্রেশান আর কাভারে বইটা করে বেশ মজা পেয়েছি।

০৪। হুমায়ন আহমেদের গল্পএ ছোটদের কমিক্স ( ঢাকা কমিক্স) ঃ

হুমায়ুন আহমেদের গল্প নিয়ে কমিক্স করার আইডিয়াটা অনেক দিনের। কিশোর আলো তে টুকটাক বেশ কিছু কমিক করা হয়েছিল ওনার গল্প নিয়ে। আর সেগুলো মিলিয়ে ঢাকা কমিক্স থেকে দারুন একটা সংকলন করে ফেলা গেল। সংকলনে তিনটা গল্প আমার আর একটা মাহাতাব এর। দারুন কভার ইলাস্ট্রেশান মেহেদি ভাই এর।

০৫। জিতু - কমিক্স স্ট্রিপ সংকলন ( ঢাকা কমিক্স) ঃ


গোল্লাছুটে সাপ্তাহিক ভাবে বের হওয়া জিতুর অনেক গুলো স্ট্রিপ নিয়ে একটা কালেকশন। কাভার ইলাস্ট্রেশান টা পোস্টার হিসেবেও পাওয়া যাচ্ছে মেলায়!

০৬। স্বপ্ন চক্র ( আলেকজান্দ্রিয়া-পরিবেশক-বেহুলা বাংলা) ঃ


জামিল ভাই গত বছরের শুরুর দিকে ফোন করে একটা বই এর ইলাস্ট্রেশানের কথা বলেছিলেন। গল্পটা পড়ে প্রায় ১২ টা ইলাস্ট্রেশান আর কভার ড্রাফট করে ফেললাম। সাদা কালোতে চ্যাপ্টারের ইলাস্ট্রেশান আর কভার টা নিজের ইচ্ছে মত করে কাজ গুলো অনেক আগেই শেষ করে রাখা। তবে মেলায় আসতে আসতে একদম শেষ বেলা হয়ে গেল। মেলায় বেহুলা বাংলা এর স্টলে পাওয়া যাচ্ছে।

০৭। এক হালি হরিপদঃ

 কভার আর ৪ টা সাদাকালো ইলাস্ট্রেশান। বইমেলার মধ্যেই করা কাজটা তবে এখনো বইটা আসেনি। গল্পগুলো খুব মজার-পড়ে শীর্ষেন্দু এর অদ্ভুতুড়ে সিরিজের কথা মনে পড়ে যায়। ইলাস্ট্রেশানেও তাই সেই ছোটবেলার দেখা দেবাশীষ দেব এর ইলাস্ট্রেশান গুলোর একটা ইন্সপিরিশান রাখতে চেয়েছি। দেখা যাক বইটা আসলে কেমন দাঁড়ায় ব্যাপার টা!