মঙ্গলবার, ১৮ মে, ২০২১

ছবিতে স্মৃতি

হাবি জাবি ছবির বান্ডিলে আর এক তোড়া যুক্ত হল। এই ছবি গুলি বেশির ভাগ আকা ইদের ছুটিতে খুলনা যেয়ে। এক একটা ছবি আকতে অনেক সময় আমার মনে হয় মেমরি সেল গুলি অন্যভাবে কাজ করে। কোন কোন ছবি আকার সময় আমি যদি কোন গান শুনি, বা পডকাস্ট শুনি-ঐ ছবি পরে দেখার সময়ে সেই গান গুলো মনে পড়ে। কোন কোন ছবির সাথে এভাবে জুড়ে যায় খেতে খেতে আকতে থাকা খাবার, ঝাঁঝালো দুপুরে ফ্যানের ঘটর ঘটর শব্দ, পাশের বাড়ি থেকে ক্রমাগত ডাকতে থাকা আদরের বিদেশী কুকুর। 


আমার মেমোরি খুব খারাপ। স্কুল কলেজ জীবনে কি কাটিয়েছি তার অনেক কিছুই আমার নিজের মনে নেই- অন্যদের কাছ থেকে শুনে শুনে আমার শৈশব রোমন্থন করতে হয়। এই ছবি গুলো যেন আমার ডায়েরি হয়ে থাকে। তাই আকতে থাকি, আকার মধ্যে ঐ টুকরো টুকরো মেমোরি গুলো থাকুক। খুব জরূরী কোন স্মৃতি না হোক, এক আর শূণ্যের বাইনারি অসীম কম্বিনেশনে লুকিয়ে থাক রাস্তায় হকারের আওয়াজ, মায়ের গাজরের হালুয়া, দুপুরের ঘাম আর টিক টিক ডাকতে থাকা দেয়ালের টিকটিকিটা।










শনিবার, ৮ মে, ২০২১

হাবি জাবি ছবির ভলিউম

 প্রতিদিনের ওয়ার্ম আপ স্কেচ, স্টাডি, পেইন্টিং এর কালেকশন।









সোমবার, ৩ মে, ২০২১

কম্ফোর্ট জোন

 কমফোর্ট ফুড বলে একটা খাবার আছে- যে খাবার নাকি খেতে হয় অসুস্থ হলে, বাংলায় বলে পথ্য। পাতলা মুরগির স্যুপ, মাগুর মাছের ঝোল, ডাবের পানি- চাইকি হতে পারে বাচ্চা মুরগির মাংস দিয়ে ভাত, শিং মাছের তরকারি, ঢ্যালঢ্যালা খিচুড়ি, বয়াম থেকে ঢেলে চেটে চেটে খাওয়া হরলিক্স-কার জন্য কোনটা কম্ফোর্ট ফুড বলা মুশকিল। প্যারা নাই চিল টাইমে তাই রিলাক্স সাবজেক্টে রিলাক্স ছবি আকা-চাপ নাই, নাই চাপ। পিন্টারেস্ট খুলে আকো যা ইচ্ছা। ড্রয়িং বেস ধরে পুরনো সেই কম্ফোর্ট জোনের গ্রাডিয়েন্ট আর ব্রাশে স্টাডি চালাচ্ছি কয়দিন।





বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

সময় নেই

আঁকব-সময় নেই

পড়ব-সময় নেই

সিরিজ দেখব-সময় নেই

ঘুরতে যাব-সময় নেই

রান্না করব-সময় নেই

খাব-সময় নেই

ব্যায়াম করব-সময় নেই

এনিমে দেখব-সময় নেই

সময় কাটাব-সময় নেই

বাঁচব-সময় নেই

মরব-সময় নেই



শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

Concept art for my Webtoon Comic Shororipu

 ষড়রিপু কমিক টা নিয়ে অনেকদুর কাজ করে ফেলে রেখেছিলাম। করছি করব হবে হল করে করে ভাবলাম শুরু করেই দেওয়া যাক-ওয়েবটুন প্ল্যাটফর্মে সাপ্তাহিক কমিক হিসাবে আপলোড করতে শুরু করছি এপিসোড গুলি। দেখা যাক কতদুর যায়-কাহিনীটা  শেষ করতে পারলে ধরব একটা প্রজেক্ট কমপ্লিট হল!





বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

art support with artsbyrats-Gesture study

 রিসেন্টলি গ্রুপে একটা মজার খেলা চালু হয়েছে ( সৌজন্যে রোমেল ফ্রস্ট ) যেখানে একটা ছবি দেওয়া হয় এবং সবাই সেটার জেশচার স্টাডী পোস্ট করে। ডেইলি প্র্যাকটিসের চ্যালেঞ্জ নিয়ে সবার দারুন ইম্প্রুভমেন্ট আসছে-আমার নিজেরো অনেক কুইক আর ফ্লুয়েন্ট হচ্ছে জেশচার। এখন পর্যন্ত করা কাজগুলি ব্লগে দিয়ে রাখি।