বুধবার, ২৪ জুলাই, ২০১৩

কমিক আপডেট

সম্প্রতি ওয়েবের জন্য নতুন একটা কমিক সিরিজ শুরু করলাম। 'নেভারিয়া'-ভিনগ্রহ নিয়ে সাই ফাই ধরনের কাহিনী। একই সাথে চলছে ঢাকা কমিক্সের জন্য জিতু এর কাজ। অচিরেই প্রকাশিতব্য ডাইজেস্টে জিতুর নতুন গল্প আসছে। দুই কমিক থেকেই পেজ প্রিভিউ আপলোড করে রাখলাম।






দস্তাবেজ-০২


ঢাকা পপ এক্সপো তে জমা দেবার জন্য করা একটা ফ্যান আর্ট-ডিসি কমিকের নারী চরিত্রগুলিকে নিয়ে। গতবার ঢাকা কমিকনে তিনজন কস্প্লেয়ার কে দেখেছিলাম হারলে কুইন, পয়সন আইভি আর ক্যাটওম্যান সেজে আসতে। তাদের থেকেই ইন্সপিরেশান নিয়ে এই ফ্যান আর্ট।
মারমেইড বানাবার চেষ্টা
আর সেই সাথে চলছে ফিগার ড্রয়িং প্র্যাকটিস! ;)



সোমবার, ১ জুলাই, ২০১৩

ক্যারিকেচারঃ ০২

হালের আলোচিত সমালোচিত একজন মডেলের ক্যারিকেচার করতে বসলাম। আবার নতুন করে পোর্ট্রেট ক্যারিকেচার স্টাডি চালাচ্ছি। যেহেতু আমাদের দেশি সেলিব্রেটিদের ক্যারিকেচার সেভাবে জনপ্রিয় না তাই চেহারা গুলো বুঝতে বেশ সময় লেগে যায়। মেহেদি ভাই এর এ ক্ষেত্রে একটা কাজের ফর্মুলা আছে-ক্যারিকেচারে যাবার আগে একটা পোর্ট্রেট এর মত এঁকে নেয়া। সেই অনু্যায়ী প্রথমে একটা ড্রয়িং করে নিলাম। এর পর ভাংচুর শুরু করে দেখলাম কেমন দেখায়। মুটা মুটি চেহারা টা আয়ত্বে আসার পর পেন্সিলে একটা রাফ ডিজাইন, স্ক্যান করে কারেকশন, ইংকিং এবং কালারিং করে শেষ করলাম ক্যারিকেচার। ফর্মে আঁকার চেষ্টা চালিয়ে যাচ্ছি, পোর্ট্রেট স্টাডি বেশ কাজে দিচ্ছে।



 
পোর্ট্রেট টাইপ স্টাডি

ক্যারিকেচার ডিজাইন

ফটোশপ কারেকশন


ইংকিং

ফাইনাল কালার। 


বুধবার, ২৬ জুন, ২০১৩

Fall Out Boys - Fan Art

অনেক দিন ভাল পাঙ্ক মিউজিকের ক্ষরায় ভুগতেছিলাম-সেই অভাব পুরন হইল Fall Out Boys এর Save Rock and Roll album দ্বারা! Light 'em up, Alone together, Where did the party go, Miss Missing you সব গুলা গান-ই চখাম! ব্যান্ড মেম্বার দের ক্যারিকেচার কাম পোর্ট্রেট পোস্ট-একই সাথে ফিগার, জেশচার, কালার স্টাডি ঝালিয়ে নিলাম-কালার পিকার ছাড়া রঙ করার চেষ্টা করলাম জাস্ট ফটো দেখে দেখে।






একই সাথে পেন্সিল আর ইংক ও দিয়ে রাখলাম। সেইসাথে একটা WIP!




ফ্ল্যাট কালার ব্লক করে তারপরে হালকা কন্ট্রাস্টে করা ডিটেল

রবিবার, ২৩ জুন, ২০১৩

ধানমন্ডি

ধানমন্ডি লেকের আশপাশে ঘুরে ঘুরে ছবি তুললাম কিছু। ব্যাকগ্রাউন্ড হিসাবে আঁকার জন্য এলিমেন্ট নিয়ে কম্পোজিশন বানাবার চেষ্টা করতেছি। এখনো বিষয়টা অনেক কনফিউজিং। সেই সাথে কম্পোজিশন এর জ্ঞান ও অনেক কম বুঝতে পারতেছি। যাই হোক, কিছু প্রচেষ্টা ব্লগে দিয়ে রাখিলাম। সামনে আরো কিছু পোস্ট নিয়ে আসতে পারব আশা করি।


বসার বেঞ্চ

বটতলা
জাহাজ বাড়ি




সোমবার, ১৭ জুন, ২০১৩

দস্তাবেজ-০১

বিভিন্ন ধরনের কাজ কর্ম একসাথে করে খিচুড়ি পোস্ট চলবে দস্তাবেজ সিরিজে। গত ক দিনে করা কিছু কাজ নিয়ে প্রথম পোস্ট। ইদানিং ব্রাশ জেশচার স্টাডি এর সাথে সাথে কালারে কিছু জিনিস শেখার চেষ্টা করছি। একই সাথে প্র্যাকটিশ চলছে মেহেদি ভাই এর চেকার বোর্ড নিয়মে ইংকিং এর।



দেহরক্ষী ছবি দেখে আসলাম বলাকাতে। ছবি দেখে অবশ্য হতাশ, কাহিনী এত দুর্বল নিয়ে ছবি করা যায় কেমনে আমার মাথায় আসে না। তাও ভাল প্রচেষ্টা, সাধুবাদ জানাই। আমার পাশেই একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন যিনি এই ছবি তৃতীয় বারের মত দেখতে আসছেন হলে-সুখবর ই বলা যায়!

এক ভাইয়ার রিকোয়েস্টে ক্যারিকেচার কাম রেট্রো কার্টুন পোর্ট্রেট!

আই বি এ এর এম বি এ অ্যাডমিশন পরীক্ষা দিতে গেলাম। হলে ঢুকে সিরিয়াসলি পরীক্ষা দিব কি-দুই গার্ড স্যারকে দেখে মাথায় দুই ক্যারেক্টার ঘুর পাক খাওয়া শুরু করে দিল!

রূপসী বাংলায় আইসক্রিম ফেস্ট, চারিপাশে আইস্ক্রিমের মেলা, আমি খাতা কলম নিয়ে জেশচার স্টাডি চালাচ্ছি। খাতা থেকে আইডিয়া নিয়ে পরে আঁকা ক্যারেক্টার।